শিশুকে রোবটিক্স শেখানো শুরু করবেন কীভাবে? অভিভাবকদের জন্য গাইড

কেন রোবটিক্স?
রোবটিক্স শিশুদের সমস্যা সমাধান, ধৈর্য আর দলগত কাজ শেখায়। নিজের হাতে কিছু বানিয়ে সেটা চলতে দেখার আনন্দই সবচেয়ে বড় অনুপ্রেরণা।
বয়স অনুযায়ী শুরু
- ৮–১০ বছর: Scratch দিয়ে ব্লক কোডিং আর সহজ মোটর-ব্যাটারির রোবট।
- ১১–১৩ বছর: আরডুইনো দিয়ে LED, সেন্সর আর ছোট প্রজেক্ট।
- ১৪+ বছর: লাইন ফলোয়ার, IoT আর কম্পিটিশন রোবট।
শুরুতে কী কিনবেন?
দামি কিছু লাগবে না। একটি স্টার্টার কিট আর একটি কম্পিউটারই যথেষ্ট। আমাদের কিডস কিট সোল্ডারিং ছাড়াই বানানো যায়।
আগ্রহ ধরে রাখার উপায়
- প্রতি সপ্তাহে একটি ছোট প্রজেক্ট শেষ করুন।
- বানানো জিনিস পরিবারকে দেখাতে দিন।
- ভুল হলে নিজে খুঁজে ঠিক করতে উৎসাহ দিন।
শুরু করতে চাইলে আমাদের ফ্রি রোবটিক্স ওয়ার্কশপ দেখে নিন।
